ট্যাংকার দুর্ঘটনার পর সুন্দরবনে আশঙ্কার চেয়ে ক্ষয়-ক্ষতি কম হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শুক্রবার সুন্দরবনের জয়মনি এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পত্রপত্রিকা দেখে মনে হতে পারে সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে। তবে বাস্তবে ঘটনাস্থলে গেলে বোঝা যায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। জেলেরা নদী ও খালে মাছ পাচ্ছে।
তবে সুন্দরবনের পরিবেশগত ক্ষয়ক্ষতির ব্যাপারে জানার জন্য এক বছর পর্যবেক্ষণ করতে হবে বলেও জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: