জাতীয়

দেশে অর্থনৈতিক উন্নয়ন হলেও পিছিয়ে রাজনীতির উন্নয়ন

বিআইজিডি
বিআইজিডি

দেশে অর্থনৈতিক উন্নয়ন হলেও পিছিয়ে রাজনীতির উন্নয়ন—রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড আধুনিক ও সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশের ২০১৩ সালের শাসন পরিস্থিতি, গণতন্ত্র, দল এবং রাজনীতি বিষয়ে শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গর্ভনেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) একটি প্রতিবেদনে এসব কথা উঠে আসে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, দেশে একচ্ছত্র দলতন্ত্রের বিকাশের ফলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো কীভাবে দলীয় স্বার্থে ব্যবহৃত হচ্ছে, তা তুলে ধরা হয়েছে, এ পরিস্থিতিতে বাড়ছে রাজনৈতিক সংঘাত, আর এ সংঘাতে সবসময় এগিয়ে থাকে ক্ষমতাসীন দলটি। এছাড়া, দেশের রাজনৈতিক নেতৃত্বে কারা আসছে তারও পর্যালোচনা রয়েছে।

এমনকি দেশের আর্থসামাজিক উন্নয়নে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেই সুশীল সমাজও বিভক্ত হয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেশে অর্থনৈতিক উন্নয়ন হলেও গণতন্ত্রের উন্নয়ন হয়নি।

এ বিষয়ে বিআইডিএস গবেষণা পরিচালক ড. বিনায়েক সেন বলেন, ‘সরকারের উচিৎ সংলাপের দিকে এগিয়ে আসা আর বিএনপির উচিত জামাতকে পরিত্যাগ করা। জামাতের উচিত এতাত্তরে যুদ্ধাপরাধীদের পরিত্যাগ করা কারণ পলিটিকাল ইসলামের একটি ভবিষ্যৎ রয়েছে। তাহলে মনে হয়, পলিটিকাল ম্যাপের চিত্রটা বদলে যাবে।’

রাজনৈতিক উন্নয়নে আওয়ামী লীগ ও বিএনপি উভয়দলই সংলাপের পক্ষে মত দিলেও, জামাতের সঙ্গে থাকা ও না থাকা নিয়ে রয়েছে পাল্টাপাল্টি বক্তব্য।

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরিত্যাগ করে, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করে গণতান্ত্রিক আরো উৎকর্ষ সাধন করার জন্য কেউ আলোচনা করতে চায় তাহলে অবশ্যই সরকার এ ব্যাপরে বিবেচনা করবেন।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ওমুকের সঙ্গে থাকতে পারেন না কিংবা ওমুকের সঙ্গে থাকতে পারবেন, আবার কোনো একটি ইসলামিক দলের সঙ্গে কররো, সেটা যদি আরেক জন করে সেটা খারাপ হয়ে যাবে! সুতরাং করও চয়েজের ওপর কোন কোয়ালিশন হবে। এর চেয়ে সেটাই ভালে পলিটিকাল পার্টির ওপরে ছেড়ে দেয়া।’

দেশ ও জনগণের স্বার্থে অতীতের দ্বন্দ ভুল ভ্রান্তি ভূলে প্রধান দুই রাজনৈতিক দলকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘যে অবস্থা এখন বিরাজ করছে সেটা স্বাভাবিক অবস্থা নয়, যে কারণে ধন্যবাদ জানাই রাজনীতিবীদের। কারণ তারা সংলাপ করার কথা অস্বীকার করেননি। অতীতে সংলাপ হয়নি তবে এখন সংলাপের প্রয়োজন নাই সেটা কিন্তু কেউ বলেনি।’

এছাড়াও প্রতিবেদনটিতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক আদর্শ ও চর্চার ফারাক, হানাহানি বৃদ্ধি, রাজনৈতিক দলগুলো পরিচালনায় অর্থের উৎস ও অর্থয়ানে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ