আগামী ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। রোববার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র জাতী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে না। পার্বত্য চট্টগ্রামকে সাম্প্রদায়ীকিকরণ ও পাকিস্তানিকরণ করা হচ্ছে।
এ সময় সমতল ও পাহাড়ের ক্ষুদ্র জাতী গোষ্ঠীর ওপর সকল প্রকার অত্যাচার বন্ধের কথাও বলেন ঐক্য ন্যাপের সভাপতি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: