নারায়ণগঞ্জে ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে সরকার সবসময় প্রস্তুত, ভারত যেদিন চাইবে সেদিনই তাকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সকালে সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিয়ে আয়োজিত প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বরাবরের মতোই বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ সতর্কা অবস্থান নিবে। যেকোনো নাশকতা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কোন ছাড় দিবে না বলেও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও জবাব দেন আসাদুজ্জামান খান কামাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: