সুন্দরবনের ভিতর দিয়ে জাহাজ চলাচল বন্ধের ফলে জাতীয় অর্থনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘ মেয়াদে বিপর্যয়ের আশঙ্কা করছেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন ও কোষ্টাল শীপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ কথা বলেন।
তাদের দাবি সম্প্রতি তেলবাহি জাহাজ ডুবে যাওয়ায় শ্যালা নদীর পথটি বন্ধ থাকায় চ্যানেলের দুইদিকে প্রায় ২০০'শ জাহাজ আটকা পড়ে আছে। এসব জাহাজে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা খাবার ও পানি সঙ্কটের কারণে অসহনীয় দুর্ভোগে পড়েছেন বলেও জানান তারা।
এছাড়া বিকল্প নৌ-রুট চালু না হওয়া পর্যন্ত শ্যালা নদীর চ্যানেলটি খুলে দেয়ার আহ্বান জানান নেতারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: