জাতীয়

অপরাধী যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

অপরাধী যে দলেরই হোক- তাদের কঠোর হাতে দমনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে তৃণমূলের প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে রংপুর ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং বরগুনা ও লালমনিরহাটের জেলাপ্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এ নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অপরাধী কে, কোন দলের তা জানতে চাই না, অপরাধ করলে ধরতে হবে আর যে অপরাধী তাকে কঠোর হস্তে দমন করতে হবে। কারো দিকে মুখ চেয়ে না।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করারও নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে অপরাধী সে কোন দলের তা না দেখে তাকে ধরতে হবে। জানিয়ে দেবেন এটা আমার নির্দেশ।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদকে কোনোভাবেই সহ্য করবে না বলেও তিনি উল্লেখ করেন।

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বসে এ ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো জানতে এবং তাৎক্ষণিক নির্দেশনা দিতে গত নভেম্বর থেকে মাসে দুইবার ভিডিও কনফরেন্স করেন প্রধানমন্ত্রী।

গত ২৪ নভেম্বর মৌলভীবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের পর তিনি বলেন, আজ শুরু করলাম, এরপর অন্যান্য বিষয় নিয়ে সবাই সব সময় তৈরি থাকবেন। আপনারা কে কী কাজ করছেন, সমস্ত ডাটা নিয়ে রেডি থাকবেন। যে কোনো সময় বসব, কথা বলব এবং জিজ্ঞাস করব- যার যার স্ব স্ব এলাকায় কী কী কাজ হচ্ছে।

গত মাসে রংপুরে এক আওয়ামী লীগ নেতা খুন হওয়ার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেভাবেই হোক উন্নয়ন করতে হবে। যারাই সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক চোরাচালানে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষ স্বস্তিতে জীবন যাপন করবে এটাই আমরা চাই।

দক্ষিণের জেলা বরগুনার উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সাইক্লোন সেন্টার তৈরিসহ জেলেদের নিরাপত্তা দিতে কোস্টগার্ডকে শক্তিশালী করার কথা বলেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে উত্তরের জেলা লালমনিরহাট জেলার স্থলবন্দর এলাকার সড়ক ও রেলপথ উন্নয়নে উদ্যোগ গ্রহণের কথা বলেন তিনি।

ভিডিও কনফারেন্সে দেশের সার্বিক উন্নয়নে হাতে নেয়া বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ