কায়সার রাজাকারের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, এ রায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন মঞ্চের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে কায়সারে রাজাকারের মামলার রায় ঘোষণা কেন্দ্র করে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মীরাসহ বিভিন্ন পেশার মানুষ। এ সময় কায়সারের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন তারা।
পরে রায়ের এ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের খবর পেয়ে উচ্ছাস ছড়িয়ে পড়ে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের মধ্যে। এরপর আনন্দ মিছিল বের করে তারা।
এসময় কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় কার্যকরে কালক্ষেপণ না করতেও সরকারের প্রতি আহবান জানানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: