রবীন্দ্র স্মৃতি বিজড়িত কলকাতা সফর শেষে দেশের পথে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এর আগে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে সকালে হেলিকপ্টারে যোগে শান্তিনিকেতনে পৌঁছান তিনি।
সেখানে কবিগুরুর প্রতিষ্ঠিত বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়সহ ঐতিহাসিক স্থান ও রবীন্দ্র জাদুঘর পরিদর্শন করেন। এছাড়া শান্তিনিকেতনের ঐতিহাসিক পৌষ মেলাও দেখেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের উদ্দেশ্য রওনা হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ৬ দিনের সফরে ভারত যান তিনি।
এর আগে সোমবার রাতে মুক্তিযুদ্ধের সময় সাড়া জাগানো গান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল গানের গীতিকার গোবিন্দ হালদারকে দেখতে কলকাতার জিতেন্দ্র নাথ রায় হাসপাতালে যান রাষ্ট্রপতি।
রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজভবনে তাঁর সম্মানে পশ্চিমবঙ্গের গভর্নর কেশরীনাথ ত্রিপাঠীর দেয়া এক নৈশভোজে যোগ দেন।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী ফরহাদ হাকিম, পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সঞ্জয় মিত্র, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, রাষ্ট্রপতির সিনিয়র সচিব শেখ আলতাফ আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি রাজভবনে পৌঁছালে পশ্চিমবঙ্গের গভর্নর কেশরীনাথ ত্রিপাঠী তাঁকে স্বাগত জানান।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।