জাতীয়

সশস্ত্র বাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

 প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নতুন কমিশন প্রাপ্ত ক্যাডেটদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার চট্টগ্রামে ভাটিয়ারীতে মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর নতুন কমিশনপ্রাপ্ত অফিসারদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ট্যাংক, এপিসি, মাল্টিব্যারেল রকেট লাঞ্জারসহ বহু অত্যাধুনিক সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক ও সময়োপযোগী করতে রাশিয়ার সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সই করা হয়েছে—শেখ হাসিনা উল্লেখ করে চীন ও সারবিয়া থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া চলছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে প্রণিত ১৯৭৪ সালের প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল প্রণয়ন করা হয়েছে।

সেনাবাহিনী দেশে ও বিদেশে অর্পিত দায়িত্ব পালনে স্বীয় দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সব মহলের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে—এমন প্রশংসা করে শেখ হাসিনা আরো বলেন, এ সুনাম অক্ষুণ্ণ রেখে সেনাবাহিনীকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যেতে হবে।

এ অনুষ্ঠানে ১৭৬ জন ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে ৭১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে ১৪৫ জন পুরুষ, ১৪ জন নারী ক্যাডেট এবং ৪২তম বিএমএ স্পেশাল কোর্সে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী ক্যাডেট রয়েছে।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী ৭১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স, ৪২তম বিএমএ স্পেশাল কোর্সের ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ