জাতীয়

ঢাকায় বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে সম্মেলন বৃহস্পতিবার

বিজিবি-বিএসএফ
বিজিবি-বিএসএফ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। বুধবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক ২৬ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে যোগদানের জন্য বিএসএফ মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠকের নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল বৃহস্পতিবার ঢাকা পৌঁছবে। প্রতিনিধিদলে বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, ভারত সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালকগণ, বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট স্টাফ অফিসারগণ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সার্ভে অব বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রতিনিধিত্ব করবেন।

সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে – সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, আহত, হত্যা করা, বাংলাদেশি নাগরিকদের অপহরণ, আটক, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, অস্ত্র ও গোলা-বারুদ পাচার, সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে ফেন্সিডিল, এ্যালকোহল, গাঁজা, হেরোইন এবং ভায়াগ্রা ও সেনেগ্রা ট্যাবলেটসহ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান বন্ধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণ কাজ এবং উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তা।

এছাড়াও উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে সম্মেলনে আলোচনা হবে।

আগামী ২৯ ডিসেম্বর বিকেলে জয়েন্ট রেকর্ড অব ডিসকাসন্স (জেআরডি) স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তির সময় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর বিএসএফ প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবে।

এদিকে, সীমান্ত সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া, বিজিবি মহাপরিচালক, বিএসএফ মহাপরিচালকসহ উভয় দেশের প্রতিনিধিদল প্রীতি ভলিবল ম্যাচ উপভোগ করবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ