আবাসন খাতে গতিশীলতা ফিরিয়ে আনতে সরকার প্রণোদনার কথা ভাবছে—এ তথ্য জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বুধবার রাজধানীতে শীতকালীন রিহ্যাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গৃহায়ণমন্ত্রী বলেন, এ খাতকে টিকিয়ে রাখতে প্রণোদনা দেয়ার কথা ভাবছে সরকার পাশাপাশি বস্তিবাসির জন্য পরীক্ষামূলকভাবে আবাসন প্রকল্প হাতে নেয়া হয়েছে।
এছাড়া এ খাতে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
নব-নির্মিত আবাসিক ভবনগুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়ার আশ্বাস দেন মন্ত্রী।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৫ দিনের রিহ্যাব ফেয়ার।
গত বছরের টানা রাজনৈতিক অস্থিরতা এবং ব্যাংক থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে বড় ধরনের ধ্স নেমেছে আবাসন খাতে। রাজধানীতে প্রায় ১২ হাজার ফ্লাট অবিক্রিত রয়ে গেছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন।
আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব আয়োজিত এ মেলায় এবার থাকছে ২৯টি স্টল।