আগামী ৫ জানুয়ারি বিএনপির সব ধরনের কর্মসূচি কঠোরভাবে প্রতিহত করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
বুধবার বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিএনপি যে স্বাধীনতা বিরোধী জামাতের মত অপশক্তিকে নিয়ে সরকার পতনের পরিকল্পনা করছে তার বাস্তবায়ন হবে না মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরো বলেন, দেশের সাধারণ মানুষ তাদের প্রতিরোধ করবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: