জাতীয়

বিটিভি শুধু সরকারের মুখপাত্র থাকবে না: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

শুধু সরকারের মুভপাত্র হিসেবে নয়— শিক্ষা ও সংস্কৃকি দ্বারা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কার্যক্রমকে আরো বিস্তৃতি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিটিভি কেবল সরকারের নয়, এটি জাতীয় টেলিভিশন। বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে এর ব্যবহার বাড়াতে হবে। বিটিভি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাবে।

বিটিভিকে ব্যবহার করে স্বাধীনতার প্রকৃত ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল— এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে সামরিক শাসক জিয়া (প্রয়াত জিয়াউর রহমান) শুধু স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদরদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবেই প্রতিষ্ঠিত করেননি, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শকে মুছে ফেলার ঘৃণ্য পরিকল্পনা নিয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ছড়িয়ে দিতে পদক্ষেপ নেয়। বাংলাদেশ টেলিভিশন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ছড়িয়ে দেয়। এ টেলিভিশন যেন মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে আরো কাজ করে।

তিনি আরো বলেন, বেসরকারি চ্যানেলগুলোর সঙ্গে বিটিভিকে প্রতিযোগিতা করতে হবে। বিটিভিকে আধুনিকায়নে কাজ করছে সরকার। সরকারের নয়, বিটিভিকে জনগণের মুখপাত্র হিসেবে গড়ে তোলা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ