ঢাকায় শুরু হয়েছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। শুক্রবার সকালে পিলখানায় বিজিবি সদরদপ্তরে এ সম্মেলন শুরু হয়।
জানা গেছে, বাংলাদেশের নাগরিকদের অপহরণ, গুলি করে হত্যা ও আহত করা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, অস্ত্র ও মাদক পাচার, চোরাচালান নিয়ে সম্মেলনে আলোচনা হবে। এছাড়াও দুই দেশের সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণকাজ এবং উভয় দেশের সীমান্তে নদীতীর সংরক্ষণ নিয়েও আলোচনা হবে।
বাংলাদেশের ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বিএসএফের ১৯ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্বে দিচ্ছেন মহাপরিচালক শ্রী দেবেন্দ্র কুমার পাঠক।
২৯ ডিসেম্বর আলোচনার যৌথ দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: