জাতীয়

চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিন দিনের সফরে শনিবার ঢাকা এসেছেন। নেপাল সফর শেষে কাঠমান্ডু থেকে সন্ধ্যায় ঢাকায় পৌঁছান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর আমন্ত্রণে তিনি এ সফর করছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন ওয়াং ই।

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি আগামী বছর একযোগে উদযাপন করবে দু'দেশ। সফরে এ বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হবে।

এছাড়াও গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দু'দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও চুক্তিগুলোর অগ্রগতি পর্যালোচনা হবে তার সফরকালে। আঞ্চলিক যোগাযোগ নিয়েও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনার কথা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ