জাতীয়

রাজধানীতে বিজিবি মোতায়েন

রাজধানীতে বিজিবি মোতায়েন
রাজধানীতে বিজিবি মোতায়েন

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানের পাশাপাশি বিজিবি সদস্যরা বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গাজীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাবেশ করতে না দেয়া এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার সন্ধ্যায় জোটের মহাসচিবদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ