বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের নামে যে কোনো নৈরাজ্য প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জঙ্গি প্রতিরোধ সম্পর্কিত বৈঠক শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষ এখন আর হরতাল চায় না তাই অতীতে মতো এবারের হরতালেও সাড়া দেবে না জনগণ।
মানুষের জানমাল নিরাপত্তায় পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: