জাতীয়

কমলাপুরে কন্টেইনার ডিপোতে ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৬

 দুর্ঘটনা কবলিত ট্রেন
দুর্ঘটনা কবলিত ট্রেন

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে কন্টেইনার ডিপোতে কাভার্ডভ্যানটি ট্রেনটির পেছনে ধাক্কা দেয়। এতে ৬ জন মারা যান।

সোমবার ফায়ার সার্ভিসের কর্মকর্তাগন এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট উদ্ধার কাজ করে। ঘটনাস্থলে যান রেলমন্ত্রী মুজিবল হক।

মন্ত্রী বলেন, এ ঘটনায় জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, আর আগামী ৩ দিনের মধ্যে তাদের রির্পোট দিতে বলা হয়েছে, হতাহতরা বেশির ভাগই ট্রেনের যাত্রী।

কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনটির পেছনের বগিতে ধাক্কা দেয় বলে জানান মন্ত্রী।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কন্টেইনার ডিপোতে রেলের লাইনম্যান থাকে না।

এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে আরো চারজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. মুশফিকুর রহমান।

দুপুর সোয়া ১টার দিকে কমলাপুর কনটেইনার টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগির সঙ্গে ধাক্কা লাগে।

কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ বলেন, আমরা ঘটনাস্থলে দুই জনের মৃতদেহ পেয়েছি। আরো আট জনকে হাসপাতালে পাঠিয়েছি। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সাজেদুল হক বলেন, প্রতিদিন এ রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি । তবে আজ কোনো লাইনম্যান ছিল না। ৪ থেকে ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ১৬ বা তারও বেশি।

এ ঘটনায় কাভার্ডভ্যান চালকের বিরুদ্ধে হত্যা মামলা করেছে রেলওয়ে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ