বাংলাদেশে সফরত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ'র সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিরোধীদলীয় চীফ হুইপ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশের চলমান পরিস্থিতি, বিগত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না এবং এ পরিস্থিতি নিরসনে বিরোধীদলীয় নেতাকে উদ্যোগ নিতে চীনা পরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানিয়ছেন।
এছাড়া বাংলাদেশে অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখা, বিসিআইমসহ নানা দ্বিপাক্ষিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: