ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন ২০১৪-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গাজীপুরের হাইটেক পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক মানের এ ডিজিটাল বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে।
তথ্য-প্রযুক্তি শিক্ষার মাধ্যমে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে বলে মনে করছে সরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের তথ্য-প্রযুক্তি শিল্পের সঙ্গে এ প্রতিষ্ঠানের যোগাযোগ থাকবে।
অনলাইন, কারিগরি ও প্রাতিষ্ঠানিকসহ তথ্য-প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলোতে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়া মন্ত্রিসভায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সম্প্রসারণ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: