মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বদর নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসি দেয়াকে জনগণের কাঙ্ক্ষিত রায় বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার।
মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ইমরান বলেন, আজহারুলকে ফাঁসি দেয়ায় এদেশের মানুষ কাঙ্ক্ষিত রায় পেয়েছেন।
ট্রাইব্যুনাল ২, ৩, ৪ নম্বর অভিযোগে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড, ৫ নম্বর অভিযোগে ২৫ বছর এবং ৬ নম্বর অভিযোগে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে। আর এক নম্বর অভিযোগ প্রমাণিত হয়নি।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন: বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: