মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বদর নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার রায়ের পর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এ সন্তোষ প্রকাশ করেন।
হাছান মাহমুদ বলেন, আজহারকে ট্রাইব্যুনাল ফাঁসির নির্দেশ দেয়ায় আমরা সন্তুষ্ট, আওয়ামী লীগের পক্ষ থেকে রায়কে স্বাগত জানাই। রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান প্রমুখ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: