জাতীয়

সড়ক দুর্ঘটনায় বিআরটিএ দায়ী

ইলিয়াস কাঞ্চন
ইলিয়াস কাঞ্চন

সড়ক দুর্ঘটনার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) দায়ী করে সংস্থাটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বেসরকারী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বুধবার রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অযোগ্য ব্যক্তিদের লাইসেন্স ও গাড়ি কেনার অনুমতি দেয়া বিআরটিএ এ দুর্ঘটনার দায় কোনোভাবে এড়াতে পারেনা।

সংবাদ সম্মেলনে ২০১৪ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে বলা হয়, ২ হাজার ৭১৩টি দুর্ঘটনায় ৪ হাজার ৫৩৬ জন নিহত হয়েছেন আর আহতের সংখ্যা ১০ হাজার ৭৭০ জন। যা গত বছরের থেকে ২৭ ভাগ বেশি। মহাসড়কগুলোতে দূরপাল্লার গাড়িগুলোর অতিমাত্রায় ওভারটেক, যত্রতত্র হাট বাজার, গাড়ির ফিটনেস না থাকা ইত্যাদি কারণে দুর্ঘটনা ঘটছে।

এছাড়া রাস্তা পারাপার, মোটরসাইকেল, বাইসাইকেলসহ ছোট যানবাহনগুলোর আইন না মানার কারনে দুর্ঘটনার ঘটে।

এদিকে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নেয়ায় লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার জন্য সরকারের মনিটরিং এর অভাব আর দুর্নীতিকেই দায়ী করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ