জাতীয়

স্বাগত ২০১৫

স্বাগত ২০১৫
স্বাগত ২০১৫

স্বাগত ২০১৫! মধ্যরাতে ক্যালেন্ডারের পাতা উল্টানোর সঙ্গেই শুরু হলো নতুন আরেকটি বছর। ঘড়ির কাঁটা রাত ১১টা ৫৯ মিনিট পেরুনো মাত্র ২০১৪-কে বিদায় জানিয়ে নববর্ষ উদযাপনের উল্লাসে মেতে ওঠে মানুষ। রাজধানীতে করতালি-কোলাহল, গান আর গাড়ির হর্নে প্রাণচঞ্চল হয়ে ওঠে পৌষের রাত। তবে নগরজুড়ে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার কড়াকড়ি।

জমকালো আতশবাজি, নাচ-গান-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নামে মানুষের ঢল। ঘড়ির কাটা ১১টা ৫৯ পেরোতেই বাধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে সবাই।

রাজনীতিতে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে সমঝোতার সংস্কৃতি রচনা হোক এ প্রত্যাশা সবার। পাড়া মহল্লার পাশাপাশি অভিজাত হোটেল গুলোতেও ছিল বিশেষ আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ, রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা, উত্তরা ও ধানমন্ডি এলাকায় নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

বিগত বছরের চাওয়া পাওয়ার ব্যবধান ভুলে সবাই মাতে বাধ ভাঙা উচ্ছ্বাস-আনন্দে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ