জাতীয়

সন্ত্রাস-জঙ্গিবাদ মানুষ আর দেখতে চায় না: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাংলাদেশকে কেউ যেন আর খুনের রাজত্ব বানাতে না পারে—সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

সন্ত্রাস-জঙ্গিবাদ দেশের মানুষ আর দেখতে চায় না—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সন্ত্রাস-জঙ্গিবাদ নয়, উন্নয়ন দেখতে চায়। ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকেই ব্যবসা সহনশীল পরিবেশ তৈরি করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে সরকার। এর সুফল জনগণ পেতে শুরু করেছে।

তিনি আরো বলেন, ২০২১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসার প্রসার ঘটাতে হবে। বর্তমান সরকার ব্যবসা বান্ধব হওয়ায় বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে।

বর্তমান সরকার ব্যবসা বান্ধব হওয়ায় বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এদিকে, এবার বাণিজ্য মেলায় ৯০টি পূর্ণ প্যাভেলিয়ন ও ৫৮টি মিনি প্যাভেলিয়নসহ সর্বমোট ৫০০টি স্টল রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ