নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার দুর্নীতি ৫ থেকে ৭ ভাগ কমানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বছরের প্রথম দিন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী জুনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের চারলেনের কাজ সম্পন্ন হবে। কর্ণফুলি টানেল, মেট্রোরেল, ম্যাস র্যা পিড ট্রানজিটের কাজ পুরোদমে চলবে বলেও জানান তিনি।
এছাড়া যানজট নিরসন ও অবৈধ দখল থেকে সড়ক-মহাসড়ক উদ্ধারে বিদ্যমানকাজ অব্যাহত রাখার কথাও জানান মন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: