শিশু জিহাদকে জীবিত উদ্ধারে দায়িত্বে অবহেলা ছিল, এর দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন নাগরক সমাজ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে উইমেন্স ফর গুড গভর্নেন্সের আয়োজিত মানববন্ধনে তারা এ কথা বলেন।
শিশু জিহাদের করুণ মৃত্যুতে সরকারকে জবাবদিহি করা উচিত বলেও মনে করেন তারা।
অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেন, দমকল বাহিনীর উদ্ধার তৎপরতায় অবহেলা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জিহাদকে খুঁজে না পাওয়ার ঘোষণা সাধারণ মানুষের মনে প্রশ্নের জন্ম দিয়েছে।
গত ২৬ ডিসেম্বর বিকালে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনির ওয়াসার পরিত্যক্ত গভীর পাইপে পড়ে যায় শিশু জিয়াদ। পরদিন প্রায় ঘণ্টা পরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে সাধারণ মানুষ।
এদিকে, একই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত সাদি মোর্শেদের হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন চালকদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন পাশের আহ্বান জানান।
সড়ক পারাপারে সচেতনতামুলক বিষয় পাঠ্য বইয়ে অর্ন্তভুক্ত করারও আহ্বান জানান তিনি।