একাত্তরের মানবতাবিরোধী অপরাধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের রায় অবিলম্বে কার্যকরের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
কামারুজ্জামানের ফাঁসির রায় অবিলম্বে কার্যকরের দাবিতে শুক্রবার বিকেলে শাহবাগে গণঅবস্থান নিয়ে মঞ্চের পক্ষে থেকে বলা হয়, প্রয়োজনে ২৪ ঘন্টা শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
পরে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে আন্তর্জাতিক জোর তদবির চলছে। এছাড়া এ নিয়ে সরকার জনগণকে বিভ্রান্তিতে রাখছে
শিগগিরই এর উপযুক্ত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় মঞ্চের পক্ষ থেকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: