জাতীয়

রাজধানীর মাতুয়াইলে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ১

রাজধানী
রাজধানী

রাজধানীর মাতুয়াইলে শনিবার ভোরে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে এক চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকও।

তার নাম সাদ্দাম হোসেন (৩০)।

আহত জাহাঙ্গীর হোসেন (২৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিদর্শক মোজাম্মেল বলেন, সকালে গুরুতর আহত অবস্থায় সাদ্দাম ও জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হলে চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর হাসপাতালে সাংবাদিকদের বলেন, ভোরে মাতুয়াইলে তার কাভার্ডভ্যান ঘোরানোর সময় অপর একটি কাভার্ডভ্যান তাদের গাড়িকে ধাক্কা দেয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ধাক্কা দেয়া কাভার্ডভ্যানটি দ্রুত বেগে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ