বিএনপিকে ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি দেয়া-না দেয়া পুলিশের ব্যাপার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চল চত্বরে বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি ও পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সমাবেশ করা বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত। তবে রাজনৈতিক কর্মসূচির নামে কেউ জনসাধারণের ক্ষতি করার চেষ্টা করলে প্রশাসন ব্যবস্থা নেবে।
এ সময় ইজতেমা সফল করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সব প্রস্তুতি শেষ করেছে— এ কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রতিবারের মতো এবারো সফলভাবে ইজতেমা শেষ হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: