জাতীয়

হাত পেতে নয়, নিজেদের সক্ষমতায় উন্নয়ন করছে সরকার

শেখ হাসিনা
শেখ হাসিনা

কারো কাছে হাত পেতে নয়, নিজেদের সক্ষমতায় দেশের উন্নয়ন করছে সরকার—যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার সামর্থ্য এখন বাংলাদেশের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সমাজ সেবার দিন বদলে, এগিয়ে যাবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে জাতীয় সমাজসেবা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে সরকার।

এ সময় সুবিধা বঞ্চিত মানুষের বাসস্থান সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নিদের্শ দেন তিনি।

দারিদ্রমুক্ত দেশ গড়তে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একজন লোকও গৃহহীন থাকবে না। হিজড়া, দলিত, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘এ হিজড়া, দলিত, বেদে এ সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু মানুষ। তাদেরও একটা জীবন রয়েছে, কাজেই তারা সমাজে অবহেলিত হয়ে থাকবে কেন? কাজেই তাদের যেনো সমাজে একটি স্থান হয় এবং তাদের জীবন মান যাতে উন্নত হয় এর জন্য আমরা তাদের স্বকৃতি দিয়েছি। তাদের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রমও হাতে নেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘রাস্তায় রাস্তায় ও ফুটপাতে কেউ থাকবে সেটা হবে না। একটি ঠিকনা করতে হবে, যে কোনোভাবেই হোক তাদের জায়গার ব্যবস্থা করতে হবে।’

সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ঘোষণা দিয়ে ছিলাম, পম্মা সেতু নিজেদের অর্থায়নে করবো, সেটা কিন্তু আমরা শুরু করেছি। বিশ্বকে দেখিয়েছি যে, অন্যের কাছে হাত পেতে নয়, আমরা নিজেরাও করতে পারি।’

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা বিজয়ী জাতি। কাজেই যে কোনো চ্যালেজ মোকাবেলার জন্য বাংলাদেশ শক্তি রাখে, সেটাই আমরা প্রমাণ করেছি।’

আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে বলেও জানান শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ