সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে দেশকে বাঁচাতে হলে গণতান্ত্রিক শক্তিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। অসাম্প্রদায়িক দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে মৌলবাদী শক্তির বিরুদ্ধে সকলকে কাজ করতে হবে।
পরে অনুষ্ঠানের সমাপ্তি হয় শিল্পীদের গান ও নাচ পরিবেশনের মাধ্যে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: