জাতীয়

বিএনপি চেয়ারপারসন অবরুদ্ধ নন: ডিএমপি

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরুদ্ধ নন—তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মনিরুল ইসলাম। রোববার ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

দুপুরে নিজ কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরুদ্ধ নন, তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি যখন যেখানেই যেতে চান যেতে পারবেন, তবে তার আগে নিরাপত্তা বিশ্লেষণ করে তাকে যেতে সহযোগিতা করা হবে।’

তিনি আরো বলেন, ‘রাতে চাইলে বাসায় যেতে পারতেন, নিরাপত্তার প্রয়োজনে পাহারা দিয়ে বাসভবনে পৌঁছে দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।'

এ সময় তিনি আরো বলেন, দলের যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভীকে আটক করা হয়নি, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাত থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ও কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, খালেদা জিয়া অসুস্থ দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে দেখতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাকে গুলশানের কার্যালয় থেকে বের হতে দেয়নি।

এছাড়া রাত ১২টার দিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের 'অসুস্থ' যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে 'আটক' করে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ