দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ বেতার ও টেলিভিশনে একযোগে সম্প্রচার করা হবে।
বিএনপি-জামাত জোটের বর্জনের মধ্যে গত বছরের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ব্যাপক সহিসংতার মধ্যে ওই নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দলটি এ বছর দিনটি ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। আর বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের জন্য ঢাকায় কর্মসূচি দেয়ার সৃষ্টি হয়েছে উত্তেজনা।
রোববার দুপুরে ডিএমপি আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীতে সব ধরনের সশা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।