জাতীয়

গণপরিবহন শূন্য রাজধানী

ফাকা রাজধানী
ফাকা রাজধানী
আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি আর তাকে কেন্দ্র করে নেয়া পুলিশি ব্যবস্তায় হঠাৎ করেই অনেকটা গণপরিবহন শূন্য হয়ে পড়েছে রাজধানী। সোমবার সকাল থেকে রিক্সার পাশাপাশি কিছু সিএনজি চালিত অটোরিকসা ও প্রাইভেট কার চললেও পাবলিক বাসের সংখ্যা একেবারেই কম। এর ফলে ভোগান্তিতে পড়েতে হয়েছে সাধারণ মানুষকে। ঘর থেকে বের হয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। আর এ পরস্থির জন্য রাজনৈক দলগুলোকে দায়ী করেছেন তারা। হরতাল-অবরোধেও রাস্তাঘাটের এমন চিত্র সবার কাছে অপরিচিত। স্বাভাবিক একটি কর্মদিবসে রাস্তায় রিক্সা আর কিছু সিএনজি চালিত অটোরিকসা ও প্রাইভেট কার থাকলেও পাবলিক বাস নেই। দুই একটি যাও চলাচল করেছে, তাও অনেক্ষণ পর পর, কালেভদ্রে। কর্মস্থলের উদ্দেশ্য ঘর থেকে বের হয়ে চড়ম দুর্ভোগে পরতে হচ্ছে সাধারণ মানুষকে। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে প্রধান দুই রাজনৈতিক দলের অনড় অবস্থানের জন্য অনিশ্চয়তা ও আতংকই গণপরিবহন বন্ধের কারণ বলে অভিযোগ তাদের। এদিকে, যাত্রীদের সমস্যাকে পুজি করে, পরিস্থিতির সুযোগ নিচ্ছে রিকসা ও সিএনজি চালক। এ অবস্থা থেকে মুক্তি দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সাধারণ মানুষের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ