যতোদিন খালেদা জিয়ার নিরাপত্তা ঝুঁকিতে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী ততোদিন মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কামাল বলেন, তার (খালেদা জিয়া) কোথাও যাওয়া আসার বিষয়টি নির্ভর করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ওপর।
খালেদা জিয়ার বাড়ির সামনে পুলিশ প্রহরা তার নিরাপত্তার স্বার্থে করা হয়েছে— উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্য আছে যে, বিএনপি নিজেই নাশকতা সৃষ্টি করে খালেদার নিরাপত্তায় হুমকি আনতে পারে।
তিনি আরো বলেন, নাশকতা এড়াতে দেশজুড়ে এখন যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে তা সরকার যে কয়েক দিন মনে করবে সেই কয়েকদিন রাখবে।
এদিকে, নিষেধাজ্ঞার পরও ক্ষমতাসীন দলের নেতারা সভা সমাবেশ করছে- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ওইসব নেতাকর্মীদের বলা হয়েছে এবং তারা খুব তাড়াতাড়ি চলে যাবে।