বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আইন ২০১৫- এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, সামরিক শাসনের সময় জারি করা ওই অধ্যাদেশটির অবকাঠামোগত কোনো পরিবর্তন করা হয়নি। শুধু ইংরেজি থেকে এটিকে বাংলায় অনুবাদ করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: