জাতীয়

নির্বাচন না করা বিএনপির সিদ্ধান্ত ছিল ভুল: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দশম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির রাজনীতির ভুল সিদ্ধান্ত ছিল, দেশের মানুষ শান্তি চাই, নিরাপত্তা চাই, চায় উন্নত জীবন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচনের আগে সংলাপের অনেক চেষ্টা করা হয়েছে—এ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, সংবিধানের মধ্যে থেকে যতটুকু ছাড় দেয়া সম্ভব ছিল তারজন্য প্রস্তুত ছিলাম।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

৫ জানুয়ারি নির্বাচন বানচাল করতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বিএনপি-জামাত জোট ক্ষমতায় আসতে চেয়েছিল–কিন্তু দেশের মানুষ তাদের সেই ষড়যন্ত্রের পাতানো ফাঁদে পা দেননি জানান প্রধানমন্ত্রী।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘আপনার ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আজ আপনি ও আপনার দল সংসদে নেই। আপনি কাকে দোষ দেবেন? আপনার নিজেকেই দোষ দিতে হবে’

তিনি বলেন, ‘নাশকতার পথ পরিহার করে শান্তির পথে আসুন, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কী কী করতে চান তা মানুষকে জানান আর নিজের দলকে গড়ে তুলুন তাহলেই হয়ত ভবিষ্যতে সম্ভাবনা থাকবে। যে পথে আপনি চলছেন তা জনগণের কল্যাণ বয়ে আনবে না। বরং মানুষের বিশ্বাস ও আস্থা আরও হারাবেন।’

শেখ হাসিনা বলেন, গত বছরের এই দিনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আওয়ামী লীগকে টানা দ্বিতীয় মেয়াদের জন্য সরকার গঠনের ম্যান্ডেট দিয়েছিলেন।

এ সময় তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিবরণ দেন।

মানুষের কল্যাণের জন্য রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন অস্থিতিশীলতা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি।

দেশ খাদ্যে শিক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় এখন বাস্তবে।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা হয়েছে, দুর্নীতি কমেছে আর বাংলাদেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী, গণহত্যাকারী, রাজাকার-আলবদরদের বিচারের কাজ এগিয়ে চলছে, রায় কার্যকর করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এই বিচার বানচাল করতে, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে অন্ধকারের অপশক্তি যারা বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বে বিশ্বাস করে না, জনগণের মঙ্গল চায় না তারা আবারও ষড়যন্ত্রের জাল বিস্তরের চেষ্টা করছে।’

গত ২০১৩ সালের ৫ জানুয়ারির প্রেক্ষাপট তুলে ধরে শেখ হাসিনা বলেন, নির্বাচন বানচাল ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপি-জামাত জোট সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা শত শত গাড়িতে আগুন দিয়েছে এবং ভাঙচুর করেছে হাজার হাজার গাড়ি। মহাসড়কসহ গ্রামের রাস্তার দুপাশের হাজার হাজার গাছ কেটে ফেলেছে। পুলিশ-বিজিবি-আনসার-সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্যকে হত্যা করেছে। তাদের সহিংস হামলা, পেট্রোল বোমা, অগ্নিসংযোগ ও বোমা হামলায় নিহত হয়েছে শত শত নিরীহ মানুষ।

তিনি বলেন, সরকারি অফিস, বিদ্যুৎ কেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান, ফুটপাতের দোকান এমনকি নিরীহ পশুও তাদের জিঘাংসার হাত থেকে রেহাই পায়নি। রেহাই পায়নি মসজিদ, মন্দির, প্যাগোডা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর সামনে হাজার হাজার পবিত্র কোরান শরীফ পুড়িয়ে দিয়েছে। ট্রেনের লাইন উপড়ে ফেলে এবং ফিসপ্লেট খুলে শতশত বগি এবং রেলইঞ্জিন ধ্বংস করেছে। নির্বাচনের দিন ৫৮২টি স্কুলে আগুন দিয়েছে। প্রিসাইডিং অফিসারসহ ২৬ জনকে হত্যা করেছে। নির্বাচনের পর সংখ্যালঘু এবং আওয়ামী লীগ সর্মথকদের বাড়িঘরে হামলা চালিয়েছে, আগুন দিয়েছে।

এতো কিছুর পরও গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সোমবার বাংলাদেশ বেতার ও টেলিভিশনে একযোগে সম্প্রচার করা হয়।

গতকাল প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী গণমাধ্যমকে এ ত্যথ নিশ্চিত করেন।

বিএনপি-জামাত জোটের বর্জনের মধ্যে গত বছরের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ব্যাপক সহিসংতার মধ্যে ওই নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলটি এ বছর দিনটি ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়। আর বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের জন্য ঢাকায় কর্মসূচি দেয়ার সৃষ্টি হয় উত্তেজনা।

গতকাল দুপুরে ডিএমপি আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীতে সব ধরনের সশা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ