৫ জানুয়ারির কর্মসূচি পালনে বাধা দেয়ার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
সকালে অবরোধের কারণে কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে রিকশা-অটোরিকশার পাশাপাশি সব ধরনের যান চলাচল স্বাভাবিক হতে থাকে। অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকানপাটও খোলে আছে অন্যান্য দিনের মতো।
যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, নেতাকর্মী শূন্য বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনেও রয়েছে পুলিশ।
এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: