জাতীয়

এ মাসেই আসছে জামাত রাজনীতি নিষিদ্ধ খসড়া: আইনমন্ত্রী

আইনমন্ত্রী
আইনমন্ত্রী

জামাতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করতে আইনের সংশোধনী খসড়া এ মাসেই মন্ত্রিপরিষদ বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার জেলা জজদের একটি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন পুনর্গঠনেও এ মাসেই সিদ্ধান্ত আসতে পারে বলে জানান আইনমন্ত্রী।

এ সময় মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে, নিরপেক্ষ থেকে ন্যায় বিচারের মাধ্যমে আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান আনিসুল হক।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সহিংস রাজনৈতিক সংগঠন হিসেবে জামাতে ইসলামকে নিষিদ্ধের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩'র সংশোধনী খসড়া এ মাসেই মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন পুনর্গঠনের বিষয়েও শিগগরিই উদ্যোগ নেয়ার হবে বলেও জানান মন্ত্রী।

এছাড়া, মুক্তিযুদ্ধের সময় অপরাধী সংগঠন হিসেবে দলটির বিচারের জন্য আইনের সীমাবদ্ধতা থাকায় সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আনিসুল হক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ