একটি মহল প্রেসক্লাবের মতো দলনিরপেক্ষ প্রতিষ্ঠানকে রাজনৈতিক আখড়ায় পরিণত করেছে –এ অভিযোগ করেছেন সাংবাদিক ও প্রধানমন্ত্রীর ত্যথ উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় প্রেসক্লাব থেকে অবিলম্বে বহিরাগত রাজনৈতিক ব্যক্তিদের বের করে দেয়ার আহ্বান জানান তিনি।
ইকবাল সোবহান বলেন, ‘আমরা দেখছি এ ক্লাবে অবস্থান গ্রহণ করে এ ক্লাবকে একটি রাজনৈতিক দলের আস্তানা হিসেবে আখরায় পরিণত করেছে। এর দায়-দায়িত্ব এ ম্যানেজিং কমিটিকে গ্রহণ করতে হবে।’
‘আমরা দেখতে চাই অবিলম্বে এ ক্লাব বহিরাগতমুক্ত হবে এবং বহিরাগত যারা আছেন তাদেরকে বের করে দিবেন।
এ সময় জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটি ক্লাবটির ঐতিহ্য ও সুনাম তা রক্ষা করার কথা জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: