জাতীয়

অবরোধে ক্ষুব্ধ সাধারণ মানুষ

ফাকা ঢাকা
ফাকা ঢাকা

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের তেমন প্রভাব পড়েনি রাজধানীতে। স্বাভাবিক নিয়মেই চলছে যানবাহন। আর সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দূর পাল্লার কোনো বাস ছাড়ছে না। বন্ধ রয়েছে নৌপথ। আন্ত:জেলা পরিবহন সঙ্কটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এ ধরণের আবরোধ কর্মসুচিতে ক্ষুদ্ধ তারা। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোগান্তি থেকে মুক্তি দিতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন তারা।

অন্য সময় হরতাল বা অবরোধে গণপরিবহন কম দেখা গেলেও রাজধানীতে মঙ্গলবারের চিত্রটা ছিল বেশ ভিন্ন। রাজধানীতে ভেতরে পর্যাপ্ত সংখ্যায় ছিল গণপরিবহন। তবে যানবাহনগুলোতে যাত্রী ছিলেন খুবই কম।

জীবনের প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। অনেকেই নিরাপত্তার কথা ভেবে এড়িয়ে চলছেন গণপরিবহন।

অন্যদিকে দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর চাপিয়ে দেয়া কর্মসূচিতে সায় নেই তাদের।

সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলস্টেশন এবং ট্রেনের ভেতরে মোতায়েন করা হয়েছে পুলিশ।

এদিকে, লঞ্চ এবং ফেরি চলাচলও বন্ধ রয়েছে। যদি একটি লঞ্চ ছাড়ে এ আশায় অপেক্ষা করছেন অনেকে।

দেশ এবং মানুষের কথা চিন্তা করে বিএনপি এবং সরকার আলোচনায় বসে সমস্যার সমাধান খুঁজবে এমনটাই প্রত্যাশা গণমানুষের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ