জাতীয়

যথাসময়েই নির্বাচন হবে: আমু

আমির হোসেন আমু
আমির হোসেন আমু

নির্বাচন যথাসময়েই হবে—এ নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিকে, রাজধানীর আলাদা আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইজতেমার আগে বিএনপি অবরোধ কর্মসূচি প্রত্যাহার না করলে মুসল্লিদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আর তারা আশা করেন, ১০ জানুয়ারির আগে রাজধানীতে সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমু বলেন, বিএনপির এ আন্দোলনের যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।

তিনি আরো বলেন, জাতীয় স্বার্থে দশম সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠন করতে চেয়েছিল কিন্তু বিএনপি তা না মেনে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চেয়েছিল।

এসময় সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে ছাত্রলীগকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

এর আগে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, খাতা তুলে দেন আমির হোসেন আমুসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।

আগামী ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। সভামঞ্চের প্রস্তুতি দেখতে বুধবার বিকেলে সেখানে যান দলের নেতারা। এসময় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন, ১০ জানুয়ারি জনসভা করার অনুমতি পাবে আওয়ামী লীগ।

এর আগে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জমায়েতে নেতারা বিশ্ব ইজতেমার আগে অবরোধ তুলে নিতে বিএনপির প্রতি আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ