জাতীয়

সরকারি হুকুম পালনে বাধ্য নয় পুলিশ: ডিএমপি কমিশনার

ডিএমপির মিডিয়া সেন্টার
ডিএমপির মিডিয়া সেন্টার

সরকারি হুকুম পালনে বাধ্য নয় পুলিশ—জনগণের নিরাপত্তা বিধানে আইনের মধ্যে থেকে যা যা করা দরকার তাই করা হবে বলে জানিয়েছেন ডিএমপির নতুন কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাজধানীকে ‘বেটার’ ও ‘সেফার সিটি’ হিসেবে গড়ে তোলা হবে— এ কথা উল্লেখ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা ভঙ্গকারী কাউকেই ছাড় দেয়া হবে না।

আছাদুজ্জামান বলেন, সবার জন্য আইন সমান ভাবে ব্যবহার করা হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে।

এদিকে, দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর উত্তরায় সদর দপ্তরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, এ বাহিনীর সদস্যদের কেউ অপরাধ করলে কঠোরভাবে তা দমন করা হবে। সন্ত্রাস ও জঙ্গি দমনে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।

জনগণের নিরাপত্তা বিধানে ডিএমপি কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক সবার সহায়তা কামনা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ