জাতীয়

মানুষ খুন করে বিএনপি-জামাতের কাজ করে দিচ্ছে, মন্তব্য প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

অবরোধের নামে মানুষ খুন করে বিএনপি-জামাতের কাজ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির উনিশতম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের মানুষ তাঁর সঙ্গে আছে এ পরিস্থিতি মোকাবেলা করা হবে।

খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় যদি দোষী নাই হবেন, তাহলে কেন পালিয়ে বেড়াবেন বিএনপি নেত্রী। নানা অজুহাতে এখন আদালত থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

শেখ হাসিনা আবারো বলেন, নির্বাচনে না আসা বিএনপির ভুল সিদ্ধান্তের মাশুল দেশের মানুষ কেন দেবে।

ক্ষমতার জন্য নয়, প্রতিটি ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দিতেই তার রাজনীতি করা—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সুন্দরভাবে দেশ চলছে। জনসম্পৃক্ততা না পেয়ে জ্বালাও-পোড়াও করছে বিএনপি। একে জঙ্গিবাদী কর্মকাণ্ড বলেও অভিহিত করেন।

প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসলে কী লাভ হত বিএনপি নেত্রীর?

প্রধানমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক উন্নতি আর দারিদ্র্য দূর করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে আর তার সরকার সেটিই করছে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির উনিশতম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হককে সমিতির আজীবন সদস্যপদ প্রদান করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ