জাতীয়

বিচারপতির বাড়িতে আগুন, বিএনপির পক্ষেই সম্ভব

আইনমন্ত্রী
আইনমন্ত্রী

তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার করতে দেয়া না দেয়ার বিষয়টি আইনি বাধ্যবাধকতার অংশ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বাংলাদেশে বসে কেউ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর তিতুমীর কলেজ ছাত্রাবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এছাড়া ফেনীতে বিচারপতির বাড়িতে আগুন দেয়ার ঘটনা শুধুমাত্র বিএনপির পক্ষেই সম্ভব বলে এ সময় মন্তব্য করেন আইনমন্ত্রী।

বেশ কিছুদিন ধরেই লন্ডনে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সেসব বক্তব্য প্রচার করা হয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক হয়েছে।

এমন প্রেক্ষাপটে তারেক রহমানের বক্তব্য সামাজিক ও গণমাধ্যমে প্রচার বন্ধ করতে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন এক আইনজীবী। আদালত প্রাথমিক শুনানি শেষে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বক্তব্য প্রচার বন্ধ করতে অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।

হাইকোর্টের দেয়া আদেশ যথার্থ— উল্লেখ করে আনিসুল হক বলেন, আইনের চোখে পলাতক কোনো ব্যক্তির বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যায় না।

তিনি আরো বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দেয়া হবে। বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতেই বিএনপি লাগাতার অবরোধ ডেকেছে বলেও দাবি করেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ