জাতীয়

খাবার নিয়ে এসেও দেখা পেল না নেত্রীর

দেখা হলো না নেত্রীর সঙ্গে
দেখা হলো না নেত্রীর সঙ্গে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করায় মহিলা দলের নেতাকর্মীরা বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে দেখা করতে গেলে দেখা মেলেনি নেত্রীর সঙ্গে। এদিকে, বেলা ১২টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের মূল ফটকের তালা খুলে দেয়া হয়।

পুলিশি বাধায় বিএনপির চেয়ারপারসনের জন্য আনা মাছ, মোরগ, কাঁচাবাজার, ফলমূলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দিতে না পারায় আবার ফিরে যান তারা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার নেতৃত্বে সংগঠনের ১২-১৩ জনের একটি দল রিকশাভ্যানে করে এসব খাদ্যসামগ্রী নিয়ে রাজনৈতিক কার্যালয়ের আসেন।

কার্যালয়ের প্রধান ফটক থেকে ২০-২৫ গজ দূরে রিকশাভ্যানসহ মহিলা দলের নেত্রীদের থামিয়ে দেয় পুলিশ। এরপর নুরে আরা সাফা ও ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতানা আহমেদ খালি হাতে হেঁটে কার্যালয়ের ভেতরে যান। তারা সেখানে ১৫ মিনিট অবস্থান করেন।

কার্যালয় থেকে বেরিয়ে সুলতানা আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, নেত্রী অসুস্থ। ভেতরে সবাই যন্ত্রণায় কাতর। খাবার, ফলমূল, ওষুধ নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ তা ভেতরে নিতে দেয়নি। এখন তাদের (ভেতরে অবস্থানরত) ভাতেও মারা হচ্ছে। পানিতেও মারা হচ্ছে।

খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়েছে কি না—অপেক্ষমান সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মহিলা দলের দুই নেত্রী বিষয়টি এড়িয়ে যান।

সুলতানা আহমেদ বলেন, দেখা করাটা মূল বিষয় নয়। তিনি অসুস্থ—এটাই বড় কথা। তার নির্দেশনাই আসল।

কত টাকার বাজার করা হয়েছে—জানতে চাইলে মহিলা দলের নেত্রীরা বলেন, টাকাটা মুখ্য নয়। আমরা এগুলো দিতে এসেছিলাম, কিন্তু পারলাম না।

এদিকে বাজার দিতে আসা ১২-১৩ জনের মধ্যে মাত্র দুজন কার্যালয়ের ভেতরে যাওয়ায় বাকি কয়েকজন ক্ষুব্ধ হয়েছেন। তারা এ নিয়ে বিবাদেরও জড়িয়ে পড়েন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ