ইসলামের প্রতি নূন্যতম শ্রদ্ধাবোধ থাকলে বিশ্ব ইজতেমার জন্য অবরোধ কর্মসূচি তুলে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর ডাকা জরুরি বৈঠক শেষে গণভবনের বাইরে সংবাদিকদের এ কথা বলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বৈঠকে বিশ্ব ইজতেমার কারণে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা ১০ তারিখ থেকে পিছিয়ে ১২ জানুয়ারি ঠিক করা হয়।
হানিফ বলেন, বিএনপির অবরোধ কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের বৈঠকে কোনো আলোচনা হয়নি। বিএনপির কর্মসূচি জনগণ প্রত্যাখান করেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: