জাতীয়

শমসের মবিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

শমসের মোবিন
শমসের মোবিন

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

শাহবাগ থানার পরিদর্শক শহিদুল হক ভূঁইয়া শমসের মবিন চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করলে আদাল ৫ দিন রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে শমসের মবিন চৌধুরীকে বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

এদিকে, বৃহস্পতিবার রাতে শমসের মবিন চৌধুরীর স্ত্রী সাহেদা ইয়াসমিন চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শমসের মবিন চৌধুরীকে ওয়ারেন্ট বা অভিযোগ ছাড়াই বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। তখন তিনি তার বনানী ডিওএইচএসের বাসায় অবস্থান করছিলেন।

এরপর রাত ১২টা ১০ মিনিটে শমসের মবিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শুক্রবার বিকেলে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ