বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের ৪র্থ দিন শুক্রবারেও রাজধানীর জীবনযাত্রা প্রায় স্বাভাবিক রয়েছে।
ছুটির দিন হওয়ায় সংখ্যায় কম হলেও সকাল থেকেই নগরীতে সব ধরনের যানবাহন চলাচল করছে। রাজধানীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচলও।
রাজধানীর সদরঘাট থেকে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে লঞ্চ আসছেও। ছেড়ে গেছে দূর পাল্লার বাসও।
এদিকে, নগরীর কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। অবরোধে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন পয়েন্টে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: